অর্থ আত্মসাতের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ণ
অর্থ আত্মসাতের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

ছবি সংগ্রহ ঃ

েশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের ঘিরে পড়েছেন। অনলাইনভিত্তিক ফ্যাশন হাউজ ‘অ্যাপোনিয়া’র বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার মামলার শোকার্ত রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে নতুন অভিযোগের মুখে পড়লেন তিনি। কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং অপেশাদার আচরণের বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

মৌলিক তথ্য অনুসারে, এম এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমণ যোশির সঙ্গে তানজিন তিশার জুটিকে বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য দারুণ একটি চমক হিসেবে ধরা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ভিসা জটিলতার কথা বলে তিশা সিনেমাটি থেকে সরে দাঁড়ান। তবে প্রযোজক শরীফ খান দাবি করেন, আসল কারণ ছিল তানজিনের অসহযোগিতা ও বারবার মিথ্যাচার।

শরীফ খান জানান, আমরা তিশাকে চরিত্রের জন্য নিযুক্ত করেছিলাম এবং বাংলাদেশে এসে তার সঙ্গে এগ্রিমেন্টও সম্পন্ন করেছি। প্রথমে তাকে ৩০ হাজার ভারতীয় রুপি অগ্রিম দেওয়া হয়, পরে তার এক বোনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশি ৪ লাখ ১২ হাজার টাকা পাঠানো হয়।

তবে টাকার লেনদেন শেষ হওয়ার পর থেকেই তিশা নানা কারণে শুটিং এ অংশ নিতে টালবাহানা শুরু করেন। ভারতীয় হাই কমিশন থেকে ভিসা স্লট পাওয়ার মাত্র দুদিন আগে হঠাৎ শুটিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি, যা প্রযোজকের জন্য বড় ধরনের আর্থিক ও সময়সূচির ক্ষতি নিয়ে আসে। শুটিং শিডিউল বদলাতে গিয়ে লোকেশন বুকিং থেকে শুরু করে শরমণ যোশির শিডিউল সবকিছুই প্রভাবিত হয়।

পরিস্থিতি আরও জটিল হয় যখন তানজিন শাকিব খানের সিনেমা ‘সোলজার’-এ অংশগ্রহণের অজুহাত দেখিয়ে ‘ভালোবাসার মরশুম’ শুটিং আরও পিছিয়ে দেয়ার কথা বলেন। এতে প্রযোজকের ধৈর্যের বাঁধ ভাঙে এবং তিনি তানজিনকে স্পষ্ট জানিয়ে দেন, তোমাকে আর এই সিনেমায় অভিনয় করতে হবে না। তুমি টাকা ফিরিয়ে দাও। কিন্তু তানজিন তৎক্ষণাত টাকা ফেরত না দিয়ে সময় নষ্ট করেন এবং টাকা ফেরত দেওয়ার বিষয়ে চুপ থাকেন।

প্রযোজক শরীফ খান তানজিনের এই আচরণকে ‘অপেশাদার’ ও ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি একই সঙ্গে খায়রুল বাসারের পেশাদারিত্বের প্রশংসাও করেছেন, যিনি একই সিনেমায় অভিনয় থেকে সরে দাঁড়ালে দ্রুত অগ্রিম টাকা ফেরত দিয়েছেন।

বর্তমানে ‘ভালোবাসার মরশুম’-এ তানজিন তিশার বদলে ভূমিকা পালন করছেন উড়িষ্যার জনপ্রিয় অভিনেত্রী শিবানী সঙ্গীত। তবে এ ধরনের বিতর্ক ও অভিযোগের পর তানজিন তিশার পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে ইন্ডাস্ট্রিতে ব্যাপক প্রশ্ন উঠেছে।