আজকের খবর কালকে দেখার দিন শেষ এখন মাল্টিমিডিয়ার স্বাধীন বাংলাদেশ

শহীদ আহমদ খান, সিলেট প্রিতিনিধ ঃ
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ
আজকের খবর কালকে দেখার দিন শেষ এখন মাল্টিমিডিয়ার স্বাধীন বাংলাদেশ

কটা সময় ছিল সারাদিন খবর সংগ্রহ করার। তারপর এই খবরকে রাতে পাঠকের জন্য প্রস্তুত করার। আর পরের দিন পাঠক সেই খবরকে তাজ খবর হিসেবে পড়তেন সংবাদপত্রের পাতায়।

তারপর এলো ইলেকট্রনিক মিডিয়া। ওই দিনই খবর কিন্তু দেখতে হবে টেলিভিশনের পর্দায়। অফিসে বাসায় ড্রয়িং রুমে বসে বসে। এখন আর সেই দিন নেই। দিন বদলে গেছে। এখন খবর স্মার্টফোনে হাতে হাতে মুঠোয় মুঠোয়। সব সময় সবখানে। যখন যেখানে।

আর সেই বদলে যাওয়া সময়ের সাথে তাল মেলাতেই মাল্টিমিডিয়া সাংবাদিকতার পথ চলা শুরু। বিভাগীয় শহর সিলেটে কয়েক বছর ধরে বিচ্ছিন্নভাবে চলেছে এই মাল্টিমিডিয়া কার্যক্রম।

শ্রোতা দর্শক আর পাঠকের নিকট এই মিডিয়াকে আরো জনপ্রিয় করতে সিলেটের মাল্টিমিডিয়া সাংবাদিকদের একই প্লাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেয়া হলো। হ্যাঁ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কয়েক জন উদ্যমী তরুণ সাংবাদিক ও সংগঠক এই উদ্যোগ নিলেন।

এ এইচ আরিফ, আর নুরল ইসলাম ডাক দিলেন। তাদের ডাকে সাড়া পড়ে গেলো পুরো শহরময়। একে একে জড়ো হলেন মোহিদ হোসেন, আশরাফুল ইসলাম ইমরান বাবর জোয়ার্দার, মাসুম চৌধুরী, রুবেল রেজওয়ান আর সুহেলরা।

মিটিং এর ডাক দেওয়া হলো। সেই মিটিংয়ে উপস্থিত হলেন চৌকস আর নবীন প্রবীণ মিলে প্রায় অর্ধশত সাংবাদিক।গঠন হলো আহবায়ক কমিটি। মহিদ হোসেনের নেতৃত্বে সেই আহ্বায়ক কমিটি দিয়ে কেটে গেল ৯ মাস। এই নয় মাসে হলো প্রশিক্ষণ ট্যুর আর সেমিনার সিম্পোজিয়াম সহ নানা কর্মসূচি।

অবশেষে ২০ নভেম্বর জেনারেল মিটিং অনুষ্ঠিত হলো। মিটিং এ যোগ দিলেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সবার উপস্থিতিতে ঘোষণা করা হলো বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিতদের নাম।
অভিনন্দন প্রিয় সংগঠনের সহকর্মীবৃন্দ।