দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

েশের বাজারে সর্বশেষ গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণের দাম কমেছিল। সে অনুযায়ী আজ কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের স্বর্ণ ভরিতে এক হাজার ৩৫৩ টাকা কমানো হয়েছে।

এ হিসাবে আজ সোমবার (২৪ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ আট হাজার ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে।নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৭০ হাজার ৩১৮ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ দুই লাখ তিন টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকায় বিক্রি হয়েছে।বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে।

তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।