তারুণ্যের উৎসব উপলক্ষ্যে

পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিএম রাশেদ, পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ওগাঁর পোরশায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, এলজিইডি প্রকৌশলী সুলতানুল ইমাম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল প্রমুখ।

দুই পর্বের এই খেলায় প্রথম পর্বের প্রথমদিন অংশ গ্রহণ করেন নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও মর্শিদপুর ইউনিয়ন ফুটবল একাদশ। পরবর্তীতে মশিদপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ ও পোরশা সরকারি কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হবে।