মব তাণ্ডবে অতিষ্ঠ দেশের মানুষ সৈয়দপুরে তাহেরী

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
মব তাণ্ডবে অতিষ্ঠ দেশের মানুষ সৈয়দপুরে তাহেরী

াংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন,মব তাণ্ডবে অতিষ্ঠ বাংলাদেশের মানুষ। আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে আগামী সংসদ সদস্য নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচনে অংশ গ্রহন করা হবে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

গিয়াসউদ্দিন তাহেরী বলেন , আহলে সুন্নাত ওয়াল জামাত এদেশের একমাত্র শান্তিপূর্ণ দল । আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এবং শান্তির বার্তা গুলোকে এদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ। তাহেরী বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর অনুসারীরা কখনও কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।

এবার ভোটে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করবো না। দেশের সুন্নী মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করবো। আমরা শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সুন্নী জোটকে বিজয়ী করার। কারণ, এটাই প্রমাণিত, সুন্নীরাই এদেশে শান্তিপ্রিয়। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে।