মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

াগুরার নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এ-র সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের প্রায় ৫০ জন্য সাংবাদিক অংশগ্রহন করেন।

নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের সাথে পরিচিত হন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুল কাদের উপস্থিত ছিলেন। সভায় মাগুরা প্রেসক্লাবেন সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি শামীম খান, মাসুম বিল্লাহ, শরীফ তেহরান টুটুল, সঞ্জয় রায় চৌধুরী শরীফ স্বাধীন,আল ইমরান, নাইমুর রহমান, আশরাফুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সরকার মাগুরার মানুষের সে জন্য আমাকে পাঠিয়েছেন, স্থানীয় সাংবাদিক ও জনগনের সহযোগিতায় মাগুরার উন্নয়নে অংশীদার হতে চাই। তিনি সাংবাদিকদের গঠনমূলক সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের সবার লক্ষ্য হচ্ছে পরিছন্ন সমাজ গঠনে অবদান রাখা। সকল ভাল কাজে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।