সৈয়দপুরে আগুনে পুড়লো ৬টি ঘর

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
সৈয়দপুরে আগুনে পুড়লো ৬টি ঘর

ীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ৬টি ঘর পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা। ২৪ নভেম্বর সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে।

জানা যায় , সোমবার ভোর রাতে (২৪ নভেম্বর) উপজলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় এলাকায় শাফিউল ইসলাম ও শামসুল আলমের বাড়িতে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে ৬টি ঘরসহ ঘরে থাকা সব আসবাবত্র পুড়ে ছাই হয়ে যায়।

কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল লতিফ কে জানানো হয়েছে। আশা করি অল্প দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত সাহায্য দেয়া হবে।