ইরান-পাকিস্তান সহযোগিতা অঞ্চলে শান্তি নিয়ে আসবে

জি নিউজবিডি ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
ইরান-পাকিস্তান সহযোগিতা অঞ্চলে শান্তি নিয়ে আসবে

রানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি বলেছেন, পাকিস্তান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং তেহরান-ইসলামাবাদ সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।

তিনি ইসলামাবাদে পৌঁছে আজ মঙ্গলবার ভোরে সাংবাদিকদের বলেন, “পাকিস্তান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে দেশটির প্রভাবশালী ভূমিকা রয়েছে। প্রতিবেশী ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ দেশ হিসেবে ইরান-পাকিস্তান সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর ও দীর্ঘস্থায়ী।” লারিজানি আরও বলেন,
“বর্তমান পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতিতে ইরান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করবে।

দখলদার ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মধ্যে তীব্র বিরোধ

ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল যামির এবং যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটযের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। এটা এখন প্রকাশ্য বিষয়ে পরিণত হয়েছে।

এই পরিস্থিতিতে নেতানিয়াহু উভয় পক্ষকে বৈঠকে বসে সমস্যার সমাধান করতে বলেছেন।

দখলদার সেনাবাহিনীর প্রধান সশস্ত্র বাহিনীতে নতুন নিয়োগ স্থগিত রাখার বিষয়ে যুদ্ধমন্ত্রীর সিদ্ধান্তকে “অদ্ভুত” বলে আখ্যা দিয়ে বলেছেন, এতে সেনাবাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সুদানে তিন মাসের যুদ্ধবিরতি

সুদান থেকে পাওয়া খবরে জানা গেছে, র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ কমান্ডার মোহাম্মদ দাগালো ওরফে হেমেতি তিন মাসের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

তিনি বলেন, “যুদ্ধ সুদানি জনগণকে ক্লান্ত করে ফেলেছে, রক্তপাত বন্ধ করার প্রয়োজন, এই প্রয়োজনটা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।”

যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করল ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পনাকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলার সরকার। ওয়াশিংটন এ পরিকল্পনার মাধ্যমেই অস্তিত্বহীন কার্টেল দে লস সোলেসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রসচিব মারকো রুবিও এ মাসের শুরুর দিকে বলেছেন, যুক্তরাষ্ট্রে বেআইনি মাদক সরবরাহের অভিযোগে কার্টেল দে লস সোলে্‌সকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবে। ট্রাম্প প্রশাসন দাবি করে, এই কার্টেলটি উচ্চপদস্থ ভেনিজুয়েলান কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এবং তারা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এর নেতৃত্বে থাকার অভিযোগও করেছে—যা মাদুরো অস্বীকার করেন।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রামে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের সচিব মারকো রুবিওর নতুন ও হাস্যকর মনগড়া দাবিকে ভেনিজুয়েলা দৃঢ়ভাবে, পুরোমাত্রায় এবং নিঃশর্তভাবে প্রত্যাখ্যান করে—যেখানে তিনি অস্তিত্বহীন কার্টেল দে লস সোলে্‌সকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন।

তিনি আরো বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ‘চিরাচরিত রেজিম-চেঞ্জ নকশায় ভেনিজুয়েলার বিরুদ্ধে অবৈধ ও বেআইনি হস্তক্ষেপকে ন্যায়সংগত করার জন্য এক নোংরা ও জঘন্য মিথ্যার পুনরুজ্জীবন।’ তিনি দাবি করেন, ‘এই নতুন চাল আগের সকল আগ্রাসনের মতোই ব্যর্থ হবে।

রুশ কর্মকর্তার মন্তব্য: ইউরোপীয় ইউনিয়নের যে কোনো শান্তি-প্রস্তাবই যুদ্ধকে দীর্ঘায়িত করে রাশিয়া-ইইউ উত্তেজনার পরিপ্রেক্ষিতে রুশ ফেডারেশন কাউন্সিলের প্রধান ভালেনতিনা মাতভিয়েঙ্কো বলেছেন, “ইউরোপীয় ইউনিয়নের যেকোনো তথাকথিত শান্তি-উদ্যোগ বাস্তবে যুদ্ধকেই দীর্ঘায়িত করছে। ইইউ এখন বৈশ্বিক যুদ্ধপন্থী গোষ্ঠীর প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে।