ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ-২ আসন প্রার্থীর মতবিনিময় সভা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ-২ আসন প্রার্থীর মতবিনিময় সভা

সলামী আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা লা এলিমেন্তো রেস্টুরেন্টে মঙ্গলবার বেলা ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ঝিনাইদহ-২ (সদর-হরিণাকু-ু উপজেলা) আসনের ইসলমী আন্দোলনের প্রার্থী ডাঃ এইচ এম মোমতাজুল করীম। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী অধ্যাপক সিহাব উদ্দিন, মাওলানা মুফতি রাসেল, পৌর সভাপতি মাওলানা রুহুল আমিন খান সহ জেলা, থানা ও পৌর নেতৃবৃন্দ।

বক্তাগন বলেন বর্তমানে দল ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে, তবে সমঝোতার মাধ্যমেও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া সকল প্রার্থীগণের নিরাপত্তা দেওয়ার জন্য অন্তর্বতী সরকারের নিকট জোর দাবী জানানো হয়। এসময় প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।