উলিপুরে Sova প্রকল্পের অবহিতকরণ সভা

শহিদুল ইসলাম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
উলিপুরে Sova প্রকল্পের অবহিতকরণ সভা

ুড়িগ্রামের উলিপুরে ক্রীড়া সুরক্ষার জন্য স্থিতিস্থাপক ও রুপান্তর (স্পিরিট) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সলিডারিটি’র আয়োজনে ও টেরেডেস হোমসের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প অবহিতকরন সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা নারর্গিস ফাতেমা তোগদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, টেরেডেস হোমসের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার আমিনুল ইসলাম, ক্যাপাসিটি ভেলপমেন্ট কর্মকর্তা আতোয়ার হোসেন, সলিডারিটি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ইয়াছিন আলী, কর্মকর্তা মোস্তাফিজার রহমান ও সাইফুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাংবাদিক, এনজিও কর্মী, ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই প্রজেক্টের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারনে বাস্তুচ্যুত হওয়া বা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকা শিশু ও যুবকদের অন্তর্ভূক্তি করা হবে। এরপর তাদের ক্ষমতায়ন বৃদ্ধি ও তাদের সহনশীলতা এবং প্রয়োজনীয় জীবন দক্ষতার বিকাশে সহায়তা করবে। প্রকল্পটি উলিপুর পৌরসভা ও ৬টি ইউনিয়নে পরিচালন করা হবে।