জমি দখলে মারপিটের মামলায় গ্রেফতার-২

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ
জমি দখলে মারপিটের মামলায় গ্রেফতার-২

িনাজপুর জেলার বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে জমির ধান কাটা নিয়ে মারপিটের ঘটনায় পুলিশ দুই আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামীম ইসলাম পৈত্রিক সূত্রে জমি প্রাপ্ত হয়ে দীর্ঘ ৩৬ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। ঐ জমিতে বিবাদী পক্ষ জোর পূর্বক আমন ধান রোপন করে।

গত ২৩ নভেম্বর রবিবার সেই ধান কাটার সময় বাধা দিয়ে আপোষ মিমাংসার কথা বলতে গেলে বিবাদী পক্ষ বাদীর পিতা সিরাজুল ইসলামকে ধানকাটা কাঁচি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম এবং আরো লোকজন ডেকে হাতে লাটি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাদী শামীম, পিতা সিরাজুল ইসলাম ও ভ্ইা শাহীনকে বেদম মারপিট করে আহত করে।

এসময় বাদী শামীম ইসলাম চিৎকারে লোকজন ছুটে এসে বিবাদীদের কবল থেকে পিতা সিরাজুল ইসলামকে উদ্ধার করলেও বিবাদীরা প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।

এঘটনায় সিরাজুল ইসলামের ছেলে শামীম ইসলাম বাদী হয়ে শ্রীপুর গ্রামের মঈনুল ইসলামের ছেলে সব্বুর আলী, পিয়ার তুল্লার ছেলে নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ও রবিউল ইসলাম এবং সারেকুল ইসলামের ছেলে আশিকসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে বিরামপুর থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে পুলিশ দ্রত অভিযান চালিয়ে আসামী নজরুল ইসলাম ও তরিকুল ইসলামকে আটক করে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, মামলার গ্রেফতারকৃত দুই আসামীকে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।