জয়পুরহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
জয়পুরহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

য়পুরহাটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়ার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাইমেনা শারমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. নুরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সাজজাদ হোসেন, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মাসিকুল আলম সহ-সভাপতি রফিকুল, রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম চ্যানেল 24 এর জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, ইনকিলাবের জেলা প্রতিনিধি মশিউর রহমান খান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি চম্পক কুমার প্রমুখ। সভায় জেলার সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।