ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ -২০২৫ এর খসরা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন নীলফামারীর সৈয়দপুর ট্রাভেল এজেন্সি মালিকরা।। ২৫ অক্টোবর মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবের সামানে সৈয়দপুর এয়ারপোর্ট জোন ( রংপুর বিভাগ)-এর সকল ট্রাভেল এজেন্সি মালিকরা ওই মানববন্ধনে দাবি জানিয়েছেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল নেতা জাকির হোসেন মেননের সভাপতিত্বে ও শরিফুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এটিএবি এর সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন টিপু ,মোঃ আমিনুল ইসলাম রতন, মো: আমির রশীদ টিপু, মাহাতাব হোসেন, মেহেদী হাসান, দিদারুল হোসেন, আলমগীর হোসেন রিপন প্রমুখ

মানববন্ধনে বক্তারা বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ২০১৩ সালের আইন ও ২০২১ সালের সংশোধনী আইনের পরিবর্তন করে নতুন যে অধ্যাদেশের খসড়া তৈরি করেছেন তা বাস্তবায়িত হলে দেশের প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। এতে মালিক, কর্মকর্তা-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বেন, যা পুরো খাত এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।

বক্তারা আরও বলেন, নতুন অধ্যাদেশে যেসব সংশোধনী প্রস্তাব করা হয়েছে তার অনেকগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিশেষ করে ধারা ৫–এ অন্য এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করলে সাধারণ ট্রাভেল এজেন্সিগুলো টিকে থাকতে পারবে না।

দেশে যে ৫ হাজার এজেন্সি আছে, তাদের অধিকাংশেরই এয়ারলাইন্স থেকে সরাসরি টিকিট ইস্যুর সক্ষমতা নেই। আর অনলাইন ও অফলাইনের জন্য যে ১০ লাখ থেকে ১ কোটি টাকা জামানত রাখার কথা বলা হয়েছে, তা ছোট এজেন্সিগুলোর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন তারা।