বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ছাগল বিতরণ

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ছাগল বিতরণ

মতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের ১৮৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ২টি করে ছাগল, ছাগলের ঘর নির্মাণের জন্য আসবাবপত্র ও ২৫ কেজি করে খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম সহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।