মাগুরায় সার ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
মাগুরায় সার ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত

ার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাতিল করে ২০০৯ সালের নীতিমালা বহলের দাবি জানিয়ে এবং সাব ডিলার (খুচরা বিক্রেতা) পুনর্বাহাল রাখার দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সার ব্যবসায়ী বিশ্বজিৎ চক্রবর্তী, মোঃ মতিয়ার হোসেন, মোঃ তারিকুল ইসলাম, নির্মল কুমার সাহা, কামাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমরা যারা খুচরা ব্যবসায়ী আছি, আর যদি সারবে বিক্রয় না করতে না পারি তাহলে আমরা পথে বসে যাব। আমরা সরকারকে জামানত দিয়ে বৈধভাবে ব্যবসা করে আসছি।

এখন ২০২৫ সালের নীতিমালায় আমাদের খুচরা সার ব্যবসায়ীদেরকে ২০২৬ সালের মার্চ মাস থেকে বাতিল ঘোষণা করা হবে মর্মে প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা মাগুরা জেলার সকল সার ব্যবসায়ীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, খুচরা সার ব্যবসায়ীদের পুনঃবহাল রেখে আগের মত স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দেবেন বলে আশা রাখছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন জেলার খুচরা সার বিক্রেতারা।