মাতারবাড়িতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মোঃ আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
মাতারবাড়িতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

াতারবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের মাঠ থেকে প্রায় ৬০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গত সোমবার দুপুরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঠিক কখন কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা কেউ নিশ্চিত করকে পারেননি।স্থানীয় সূত্র বলছে, কয়েক মাস আগে ওই নারী মাতারবাড়ীতে এসে আশ্রয় নেন।

নাম-ঠিকানা জানতে চাইলে কোনো তথ্য দিতে পারতেন না। দীর্ঘদিন ধরে তিনি মাতারবাড়ির বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন এবং সাম্প্রতিক সময়ে পুরান বাজার এলাকায় অবস্থান নিয়েছিলেন। স্থানীয়রা নিয়মিত খাবার দিয়ে সহায়তা করতেন। রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন তাঁকে রাস্তা থেকে তুলে ইউনিয়ন ভূমি অফিসের পুরাতন ভবনে রাখার ব্যবস্থা করেন।

সোমবার দুপুরেই সেখান থেকেই তাঁর মৃত্যু হয়। ওই নারী মানসিক ভাবে অসুস্থ ছিলেন।মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের এএসআই মো. হারুন মিয়া বলেন, অজ্ঞাত নারীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতায় দাফন-কাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।