যশোরে ককটেল বোমা ও ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আটক

ইয়ানূর রহমান, বিশেষ প্রতিনিধি যশোর ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
যশোরে ককটেল বোমা ও ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আটক

শোর কোতোয়ালী থানা পুলিশ সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা মাসুদ আল রানাকে আটক করেছে। আটক রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কোতোয়ালি থানার উপ পরিদর্শক আনিছুর রহমান খাঁন জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদ পেয়ে যুবদল নেতা রানার বাড়িতে ছয়টার দিকে রানার বাড়িতে যান এবং তাকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্না ঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্র গুলো মাসুদ আল রানার কি-না তা পুলিশ তদন্ত করে দেখছে।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।