রাজশাহী ১ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিলে হামলা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
রাজশাহী ১ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিলে হামলা

াজশাহী ১ ( তানোর- গোদাগাড়ী) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিনের প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে ও মনোনয়ন বঞ্চিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারী ও নেতাকর্মীরা তানোরে মশাল মিছিল করেন।

মিছিল ডাকবাংলো মাঠ থেকে বের হয়। বের হয়ে পৌরসভা ও ভূমি অফিসের গেটের সামনে যাওয়া মাত্রই শরীফ উদ্দিনের অনুসারীরা মিছিলে হামলা করেন। তারেকের অনুসারীরা দৌড়ে ডাকবাংলোর কাছে আসেন। নিমিষেই তারেকের লোকজন শরীফের অনুসারীরা ধাওয়া দেয় শরীফের লোকজনকে। তারা দিকবিদিক ছুটাছুটি শুরু করেন এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর থেকে আধাঘন্টা ধরে উপজেলা পরিষদের মুল গেট থেকে শুরু করে ভূমি অফিসের গেট পর্যন্ত চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া।

এঘটনায় উভয় পক্ষের ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হন। এর আগে বিকেল থেকেই ডাকবাংলো মাঠে অবস্থান নেয় তারেক গ্রুপের লোকজন ও থানা মোড়ে অবস্থান নেয় শরীফ গ্রুপের লোকজন। সন্ধ্যার আগ থেকেই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পুলিশের ভূমিকা ছিল নিরব।তারেকের অনুসারীরা জানান, প্রার্থী পরিবর্তনের জন্য তানোর ডাকবাংলো মাঠ থেকে মাগরিবের নামাজ শেষে মশাল মিছিল বের করা হয়।

মিছিল টি ভূমি অফিসে যাওয়া মাত্রই শরীফ উদ্দিনের অনুসারীরা মিছিলে হামলা করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ইট পাটকেল নিক্ষেপে তারেকের অনুসারীরা ডাকবাংলো গেটে এসে তারাও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে শরীফের লোকজন দৌড়ে পালিয়ে যায়।

এঘটনায় পাকড়ী ইউপির রুবেল নামের এক কর্মীর পা ভেঙে দেয়। সে দীর্ঘ সময় পৌর ভবনের দক্ষিণে বোটের গাছের কাছে পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।সাড়ে ছয়টা পর্যন্ত চলে উত্তেজনা। ছয়টা চল্লিশ মিনিটের দিকে তারেকের লোকজন নিজ গন্তব্যে যাওয়া শুরু করেন।

তবে শরীফ অনুসারীদের দাবি, তানোরের রাজনীতি মাঠকে অশান্ত করতেই মশাল মিছিল বের করে। আমরা শান্তিপূর্ণ ভাবে থানা মোড়ে অবস্থান করছিলাম। আমরা কোনভাবেই তাদেরকে মশাল মিছিল করতে দিবনা বলেও দাম্ভিকতা দেখান।
উপজেলা গেট থেকে ভূমি অফিস ও পৌরসভা গেট পর্যন্ত রাস্তার উপরে ইটের টুকরো, ইট পড়ে আছে। বিআরডিবি অফিসের সামনে থাকা গাড়ী ভাংচুর করে উত্তেজিত নেতাকর্মীরা।

এদিকে কলমা ইউনিয়ন ইউপিতে মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিনের মিটিং চলছিল বিকেল থেকেই। সেখান থেকেই নেতাকর্মীরা এসে হামলা চালায় তারেক গ্রুপের লোকজনের উপর বলে দাবি তার অনুসারীদের।

পরে প্রতিবেদন লিখা পর্যন্ত শরীফ অনুসারী গোল্লাপাড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করেন এবং তারেক গ্রুপের লোকজন ডাকবাংলো মাঠে অবস্থান করছিল।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেনের মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।