চট্টগ্রাম বন্দর ইজারা দেয়ার চক্রান্তের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
চট্টগ্রাম বন্দর ইজারা দেয়ার চক্রান্তের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ

েন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গনতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে চত্বরে চট্টগ্রাম বন্দর ইজারা দেয়ার চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ প্রেসক্লাব মোড়ে সিরাজগঞ্জের জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক কমরেড নব কুমার কর্মকার,বাসদ নেতা সঞ্চয়ে গৌড়,বাসদ নেতা পলাশ ঘোষ এবং সিপিপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কমরেড শহীদুল্লাহ সবুজ ।

এ সময় বক্তাগণ চট্টগ্রামসহ অন্যান্য নৌবন্দর বিদেশীদের হাতে ইজারা দেওয়ার বন্ধ এবং চুক্তি বাতিলের জোর দাবি জানান। একই সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থায়ী সমাধানের জন্য দ্রুত নির্বাচনের দাবি করেন এবং বর্তমান সময় দেশের সব দলের নেতাকর্মীদের দেশবিরোধী চুক্তির প্রতিবাদে অবস্থান নেয়ার আহবান জানান।