সিলটি পাঞ্চায়িতের মানববন্ধন রোববার

শহীদ আহমদ খান, সিলেট প্রিতিনিধ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
সিলটি পাঞ্চায়িতের মানববন্ধন রোববার

ৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুন্সিপাড়ায় সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, মো. আমিনুজ্জামান চৌধুরী, তাহির আহমদ, তপন তালুকদার, কামাল আহমদ, মো. জাহাঙ্গীর আলম, সোহেল আহমদ, মো. নজরুল ইসলাম, মো. সাহেদ আহমদ শান্ত, বদরুল আলম, মৌলভী শাহ মো. কামরুল ইসলাম, সাজ্জাদ আহমদ সাজু, জুয়েল আহমদ, জায়েদ আহমদ, মো. বাহাউদ্দিন বাহার প্রমুখ।

সভায় বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবীতে গণভোট আয়োজন, সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষনা, সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারী পদক্ষেণ গ্রহণ সহ বিভিন্ন দাবীতে আগামী ৩০ নভেম্বর বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচীর সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মানববন্ধনে সিলেটের সর্বস্থরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।