সৈয়দপুরে ট্রলির ধাক্কায় ইপিজেড নারী কর্মী নিহত

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ণ
সৈয়দপুরে ট্রলির ধাক্কায় ইপিজেড নারী কর্মী নিহত

ীলফামারীর সৈয়দপুরের বাইপাস সড়কে ট্রলির ধাক্কায় উত্তরা ইপিজেডের অজ্ঞাত এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা প্রায় সারে সাতটায় ঘটনাটি ঘটে ওয়াপদা মোড় সংলগ্ন খাদিজা পেট্রোল পাম্পের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরা ইপিজেডের দেশবন্ধু নামক একটি কোম্পানিতে কাজ করতেন নিহত অজ্ঞাত ওই নারী। ছুটি শেষে স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছার পর ধানবাহী একটি ট্রলির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল আরোহী ওই নারী। এ সময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে। কিন্তু তার নাম এখনো জানা যায়নি।