পে-স্কেল বাস্তবায়নের দাবিতে

সৈয়দপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, মানববন্ধন

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ
সৈয়দপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, মানববন্ধন

বম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে সরকারি কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি কর্মচারীরা তাদের দাবি আদায়ে ওই কর্মসূচী পালিত হয়।

১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবীদের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ গ্রহন করেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী, উপজেলা পরিষদে কর্মরত কর্মচারী , পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত শতাধিক নারী-পুরুষ কর্মচারী। সরকারি কর্মচারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সংলগ্ন মানববন্ধন করে। এরপরই উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকীর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

১২ টি গ্রেডে ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করা, ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করা ও আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানানো হয় ওই মানববন্ধনে। ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে শহরের সকল সরকারি প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে বলে বক্তারা ওই মানববন্ধনে উল্লেখ করেন।

এসব দাবি যথাসময়ে মানা না হলে সরকারি সকল প্রতিষ্ঠানে কর্মবিরতির মাধ্যমে অচল করে দেয়া হবে। এমনকি কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।