উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সপ্তাহের উদ্বোধন 

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো:
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সপ্তাহের উদ্বোধন 
কুড়িগ্রামের উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ ও সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে ধারণ করে  বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেবা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, খামারী আব্দুল আখের ও নারী উদ্যোক্তা শারমীন আক্তার প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৯ টি স্টল স্থান পায়।