কালিয়াকৈরে সপ্তাহ ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ
কালিয়াকৈরে সপ্তাহ ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

দেশী জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” ও “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপ্রাদ্য নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকাল থেকে সপ্তাহ ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপজেলা চত্ত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ।

উপজেলা ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সঞ্জিতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, কালিয়াকৈর থানার তদন্ত ওসি জাফর আলী খানসহ আরো অনেকে।

এ প্রদর্শনী উপলক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে প্রদর্শনী প্রঙ্গণে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- উপলক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও খামারীসহ স্থানীয় লোকজন।