ঝিনাইদহ জামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধিসহ বাম গণতান্ত্রিক জোটের স্মারকলিপি পেশ

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
ঝিনাইদহ জামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধিসহ বাম গণতান্ত্রিক জোটের স্মারকলিপি পেশ

ামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধিসহ আরপিও’র অগণতান্ত্রিক সংশোধনী বাতিল, জামানত কমিয়ে ৫ হাজার টাকা ও নির্বাচনী ব্যয় কমিয়ে ৫ লক্ষ টাকা করা, কালো টাকা পেশিশক্তি, সম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচন নিশ্চিত করাসহ সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্মারকলিপি পেশ।

বুধবার সকাল ১১.৩০ ঘটিকার সময় ঝিনাইদহ শহরে দলীয় কার্যালয় থেকে বাম গণতান্ত্রিক জোট এক বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ পর শহরের পুরতান ডিসি কোর্টের সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন সায়েদুর রহমান পল্লব।

বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন কুমার বাকচি, বাসদ জেলা সভাপতি এ্যাড. আসাদুল ইসলাম, শারমিন সুলতানা প্রমুখ। বক্তাবগণ বলেন, আগামী নির্বাচনে জামানত বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং আচরণ বিধির অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি জানান। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিন্দা জানান। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাম গণতান্ত্রিক জোটকে শক্তিশালী করার আহবান জানান। পরে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাশিদুল আলমের নিকট স্মারকলিপি পেশ করা হয়।