টাঙ্গাইলের মির্জাপুরে প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

লুৎফর অরেঞ্জ,স্টাফ রিপোর্টার মির্জাপুর,টাঙ্গাইল:
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ
টাঙ্গাইলের মির্জাপুরে প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরে প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও অনুষ্ঠানের সভাপতি কৃষিবিদ সুভাশিষ কর্মকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। পরে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারিদের তৈরি পণ্য ও উদ্ভাবন পরিদর্শন করেন।