তানোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ,র শুভ উদ্বোধন ও সভা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
তানোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ,র শুভ উদ্বোধন ও সভা

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”।

বুধবার ২৬ নভেম্বর সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মাহবুবুল আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক,তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) বার্নাবাস হাসদা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন,ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ,যুব উন্নয়ন কর্মকর্তা আমির হামজা প্রমুখ।

প্রাণিসম্পদ উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি, নিরাপদ আমিষ নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, খামারিদের সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন এবং প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই প্রাণিসম্পদ খাতে টেকসই অগ্রগতি অর্জন সম্ভব।