ধারাবাহিক নাটক ‘খুশবু’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ
ধারাবাহিক নাটক ‘খুশবু’

ীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

আলমের মুখ থেকে খুশবুর বাড়িতে না ফেরার কারণটা বের করতে পারে না সেতু। খুশবু না ফেরায় অভিমান করে আলম। আর আমজাদকে গরু বেচে টাকা পাঠায় সেতু। রিশাদের ঘরে খুশবু রাত কাটানোয় রিশাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে শাকিল। রাগারাগির জেরে শাকিল চাইলেও বাড়ি ছাড়তে পারে না, তাকে হমকি দেয় মিলা। অল্পের জন্য শাকিলের চোখ এড়ায় খুশবু। শায়ানকে নিয়ে কি রিশাদের বাড়িতে পরিচয় লুকিয়ে থাকতে পারবে খুশবু? (এই সপ্তাহের কাহিনী সংক্ষেপ)

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। লাইন প্রডিউসার হিসেবে যুক্ত রয়েছেন মাসুদ মিয়া। দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে ‘খুশবু’। প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।