নন্দীগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
নন্দীগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি”, “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানের এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকতা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরণা রানী দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুনার রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবুল হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক প্রমুখ।