মাগুরায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ,র উদ্বোধন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ
মাগুরায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ,র উদ্বোধন

েশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রানিসম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ পালন করা হয়। জেলা প্রশাসন ও জেলা প্রানিসম্পদ দপ্তরের উদ্যোগে ২৬ নবেম্বর সকালে বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচির উদ্বোধন করেন।

জেলা প্রানিসম্পদ কর্মকর্তা মিহির কান্তি বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় মাগুরার পুলিশ সুপারের প্রতিনিধি সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসি বুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল আলম, প্রশিক্ষক কর্মকর্তা দিবস রঞ্জন বাকচী, উদ্যোক্তা রিমা খাতুন, মোঃ হুসাইন, জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কর্মসুচিতে জেলা পর্যাযের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন বিভাগের প্রতিনিধি। জেলা প্রাণীসম্পদ কার্যালয় প্রাঙ্গনে উদ্বোধন করা হয়েছে সপ্তাহ ব্যাপী মেলা।

মেলায় বিভিন্ন শ্রণীর পশুপাখী রাখা হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য বলেন, দেশের খামারিয়া প্রাণীসম্পদ উৎপাদনে উল্লেখযোগ্য ভুমিকা রেখে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্চে। সাথে সাথে তারাও আর্থিক ভাবে লাভবান হচ্ছে। তিনি যুবকদের উদ্যোক্তা হিসেবে আত্মনিয়োগ করে নিজেদের ভাগ্য উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।