মাগুরা ১ নির্বাচনী এলাকায় বিরামহীন ভাবে ধানের শীষে ভোট চাচ্ছেন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
মাগুরা ১ নির্বাচনী এলাকায় বিরামহীন ভাবে ধানের শীষে ভোট চাচ্ছেন
মাগুরা ১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোয়ার হোসেন খান ও তার অনুসারীর  বিরামহীন ভাবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে মাগুরা পৌরসভার  ৯ নং ওয়ার্ডের বিভিন্ন বড় বড় মার্কেট, হোটেল রেস্টুরেন্ট,জুতা পট্টি, ক্রোকারিজ মার্কেট, রাস্তার সাধারণ মানুষের কাছে তারেক রহমানের সালাম দিয়ে ভোট চাইলেন মাগুরা ১ আসনের ধানের শীষের প্রার্থী। মনোয়ার হোসেন খান।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন, জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।