সিরাজগঞ্জে ৫ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্মারকলিপি প্রধান 

আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৫ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্মারকলিপি প্রধান 
সিরাজগঞ্জে ৫ দফা দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বুধবার দুপুরে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা সিরাজগঞ্জ শহরে মিছিল এবং জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এ স্মারকলিপি দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ১০ হাজার টাকা নির্ধারণ, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা খরচের সীমা নির্ধারণ, নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, আঞ্চলিক ও প্রশাসনিক কারসাজি বন্ধ এবং নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবিতে এ স্মারকলিপি প্রদান করে।
বাম গণতান্ত্রিক জোটের জেলা আহ্বায়ক এবং জেলা সিপিবির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বাম গণতান্ত্রিক জোটের সদস্যসচিব বাসদ নেতা নব কুমার কর্মকার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমিন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান প্রমুখ।