সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতার মিছিল সমাবেশ

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ২:২৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতার মিছিল সমাবেশ

িজরাজগঞ্জ-১ আসনের কাজিপুর পৌরসভার আলমপুর চৌরাস্তা ও কাজিপুর সদর ইউনিয়ন এর মেঘাই বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ মার্কার গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক লিফলেট বিতরণ ও গণমিছিল কার্যক্রম পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা।

তিনি গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং জনগণকে আগামীর পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের ভোট দিতে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।