জি নিউজের ব্যবস্থাপনা সম্পাদকের দাদী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
জি নিউজের ব্যবস্থাপনা সম্পাদকের দাদী মারা গেছেন

ি নিউজের ব্যবস্থাপনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের দাদী আজ ১১০ বছর বয়সে দুনিয়া থেকে ইহলোকগমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবার জানায়, তিনি ছিলেন একজন সৌম্য, বিনয়ী ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ নারী, যিনি তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, পরামর্শ ও নৈতিক শিক্ষার মাধ্যমে পুরো পরিবারকে আলোকিত করে গেছেন।

জীবনের প্রতিটি ধাপে তিনি ধৈর্য, পরহেজগারি ও দৃঢ় ঈমানের দৃষ্টান্ত রেখে গেছেন, যা তাকে পরিবারের সবার কাছে অত্যন্ত সম্মানিত করেছে। শেষ বয়সে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগলেও তিনি পরিবারের সদস্যদের ভালোবাসায় ঘেরা শান্তিপূর্ণ জীবনযাপন করে আসছিলেন।

তাঁর মৃত্যু সংবাদে পরিবারবর্গ, সহকর্মী, পরিচিতজনসহ স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকলেই তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এমন গুণী ও স্নেহময় মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয়। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবার সকলের কাছে দোয়া চেয়েছে—আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করেন।

২৭/১১/২০২৫ ভোর চারটায় চিকিৎসা কালীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০। ঐদিন বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি বরিশালে দাফন সম্পন্ন করা হয়। এবং ২৯/১১/২০২৫ রোজ শনিবার বাদ জোহর কুলখানির আয়োজন করা হয়।