মাগুরায় ৮ দফা দাবীতে নার্সেস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ 

সাইদুর রহমান, মাগুরা বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
মাগুরায় ৮ দফা দাবীতে নার্সেস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ 
মাগুরায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে  ভিন্ন অধিদপ্তরে  একিভূত করনের অপচেষ্টা  প্রতিরোধ ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে  বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন  মাগুরা জেলা শাখা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় মাগুরা  ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে মাগুরা জেলা শাখা  এ সমাবেশের আয়োজন করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন  নার্সিং ইন্সপেক্টর  মনোয়ারা খাতুন, সিনিয়র স্টাফ নার্স সুফিয়া খাতুন, আমেনা খাতুন, অন্তর বাড়ৈ ও ও শিক্ষার্থী  শামসুন্নাহার বনি।
সমাবেশে জানানো হয়, অবিলম্বে ৮ দফা দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নার্সিং নেতারা। তারা বলেন,৮ দফা দাবি বাস্তবায়নের জন্য  আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে নার্সেস অ্যাসোসিয়েশন। সরকারের প্রতি আহ্বান অবিলম্বে ৮ দফা দাবী মেনে  নিয়ে নার্সেস অ্যাসোসিয়েশন কে আরো শক্তিশালী করুন ।