মাজার জিয়ারত করলেন:বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান

সাইদুর রহমান, মাগুরা বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
মাজার জিয়ারত করলেন:বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান
মাগুরার শ্রীপুরের দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহসুফি তোয়াজউদ্দিন আহমেদ (রঃ) এর মাজার জিয়ারত করলেন মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাসান ইমাম সুজা, মোঃ আলমগীর হোসেন, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুবউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও  অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।