যেসব এলাকায় আজ ও শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
যেসব এলাকায় আজ ও শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ও শনিবার (২৯ নভেম্বর) ,জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গাজীপুরের কালীগঞ্জের কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর সকাল ৮টা

থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে বলে জানান তিনি।

রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করেছে গাজীপুর পবিস-১ এর কালীগঞ্জ জোনাল অফিস।