সাড়ে ২৪ কেজি গাঁজাসহ যুবক আটক

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ
সাড়ে ২৪ কেজি গাঁজাসহ যুবক আটক
নীলফামারী জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ২৪ কেজি গাঁজাসহ জুয়েল (৩৮) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর রাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সুমনা পেট্রোল পাম্পের সামনে গাঁজা সহ ওই যুবককে আটক করা হয়।
আটক জুয়েল জামালপুর জেলার দেউলিয়া বাড়ী এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি জামালপুর থেকে স্টার ট্রাভেলস নামের একটি বাসে পঞ্চগড় যাচ্ছিল। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে একটি কার্টুনে রাখা গাঁজা উদ্ধার করে।
নীলফামারীর মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিদর্শক সাকিব আল হাসান জানান, জুয়েল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি । তাকে আটকের পর জিজ্ঞেসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় সারে ৯ লাখ টাক হবে বলে জানান তিনি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জুয়েল নামের ওই যুবককে মাদক সহ আটকের পর ব্যাপক  জিজ্ঞেসাবাদ শেষে সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে। নিয়মিত মামলা দিয়ে আটককৃত ওই আসামিকে নীলফামারী জেলা আদালতে পাঠানো হয়েছে।