খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চাইলেন মির্জা ফখরুল

িএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে যেন আবারও দেশের মানুষের সেবা করতে পারেন।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দোয়া মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।

আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৫

মির্জা ফখরুল জানান, গত দুই দিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা সংকটজনক।

তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। দেশের জন্য নির্যাতন, নিপীড়ন ও কারাভোগ সত্ত্বেও তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করেছেন। তাই দলের পক্ষ থেকে তাঁর সুস্থতা কামনায় দোয়া করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ জুমার নামাজের পর সারাদেশেই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর এক দিনের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন।