খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১:১২ অপরাহ্ণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া

িএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর দলটি দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিএনপি মিডিয়া সেল জানায়,মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য শুক্রবার জুমার নামাজের পর ঢাকাসহ ও দেশের মসজিদগুলোতে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপি, এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো এবং ঢাকাসহ সারা দেশের সব স্তরের সাধারণ জনগণকে এই বিশেষ দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একইভাবে দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও তাদের নিজ নিজ উপাসনাস্থল-মন্দির, চার্চ, প্যাগোডায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।