বাংলাদেশে কোন সংখ্যা লঘু নেই সবাই বাংলাদেশী: মনোয়ার হোসেন খান

সাইদুর রহমান, মাগুরা বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
বাংলাদেশে কোন সংখ্যা লঘু নেই সবাই বাংলাদেশী: মনোয়ার হোসেন খান
বাংলাদেশে কোন স্যখ্যালঘু নেই সবাই বাংলাদেশী। তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফা রাষ্ট্র সংস্কারের যে ঘোষনা তা বাস্তবায়নে সকল সমস্যার সমাধান রয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে মাগুরা পৌর এলাকার ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত গ্রাম্য বৈঠকে মাগুরা ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ওয়ার্ড বিএনপি সভাপতি কাটুক মল্লিক বৈঠকে সভাপতিত্ব করেন।
গ্রাম্য বৈঠক জনসমাবেশে রূপ নেয়। পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ গ্রাম্য বৈঠকে স্কুল মাঠ নারী পুরুষে পরিপূর্ণ হয়ে য়ায়। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল,, হারুনর রশীদ, জেলা যুবদলের সিনিয়র সহজ সভাপতি আমিরুল ইসলাম,
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গেলাম জাহিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। মনোয়ার হোসেন খান বলেন,। ধর্ম আমাদের অন্তরে দল আমাদের মনে। একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মা বোনদের  বিভ্রান্ত করছে। দল আরও ধর্ম কখনোই এক হতে পারেনা।  জান্নাত- জাহান্নামের টিকিট কখনো কোন দল দিতে পারেনা।
তারা দলের নামে ধর্ম ব্যবসা শুরু করেছে।জঙ্গীবাদ কায়েম করে দেশের কোন উন্নতি হবেনা, দেশের উন্নতি সম্ভব হবে তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে।তাই তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে সবাইকে ধানের শীষের প্রার্থীকে  ভোট দিয়ে  নতুন বাংলাদেশ গড়াতে সহযোগিতা করতে হবে।