কালিয়াকৈরে বাজারে অগ্নিকান্ড

সাগর আহম্মেদ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
কালিয়াকৈরে বাজারে অগ্নিকান্ড

াজীপুরের কালিয়াকৈরে রবিবার সকালে একটি বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতদের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী, বাজার ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রবিবার সকাল ১১টার দিকে ওই বাজারে টিনশেড মার্কেটের রতন সাহার একটি দোকানে হঠাৎ আগুন জ্বলে উঠে। আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ৯৯৯-এ ফোন দেয় এলাকাবাসী।

৯৯৯-এ ফোনে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে ওই দোকান পুড়ে যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতদের খবর পাওয়া যায়নি।

এব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে প্রায় ঘন্টাখানেক
পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।