মাগুরায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সাইদুর রহমান, মাগুরা বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
মাগুরায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়  মাঠে রবিবার বিকেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল।
শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টিকু, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  আক্তারুজ্জামান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু বক্তব্য রাখেন।
দোয়া অনুষ্ঠান পরিচালন করেন ক্বারী মাহবুবুর রহমান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠানে ২০ সহস্রাধীক নারী পুরুষ অংশ গ্রহণ করে। এদিকে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মাগুরা শহরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ,সদস্য সচিব আব্দুর রহিম, হাসানের রহমান হাসু,মারুফ হোসেন প্রমুখ উপসবথিত ছিলেন।