যশোরে চৌগাছায় এক পুলিশ সদস্য নিখোঁজ থানায় ডায়রি

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
যশোরে চৌগাছায় এক পুলিশ সদস্য নিখোঁজ থানায় ডায়রি

শোরে এক পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আক্তারুজ্জামান (৪৬) চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিছুর বিশ্বাস এর ছেলে। আক্তারুজ্জামান খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন।

তার বিপি নম্বর ৮৪০৩০২৪৬৪৪। এ ঘটনায় তাঁর স্ত্রী শাহিনা আক্তার শিমা চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন।ডায়েবি সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানসহ চৌগাছা শহরের ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন আক্তারুজ্জামান। স্ত্রী শাহিনার অভিযোগ, ২৬ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন।

পরের দিন ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান।এরপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি।শাহিনা আক্তার বলেন, তিন দিন ধরে কোথাও স্বামীর সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেছি।তিনি জানান, আক্তারুজ্জামান তাঁর ব্যবহৃত দুটি ফোন বাসায় রেখে গিয়েছিলেন। ফলে যোগাযোগের কোনো পথও খোলা নেই।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশ সদস্য নিখোঁজের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।