সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাল থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাল থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রীজের পাশে খাল থেকে শহিদুল ইসলাম মন্ডল (৬৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ স্বজনদের বরাদদিয়ে জানান, শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর শহিদুল ইসলাম মন্ডল নিখোঁজ হন। আশেপাশে বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে খাল তাহলে একটি ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে লাশ উদ্ধার মুরগি পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরামুল হোসেন জানান ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।