সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ 

আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ 

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে অর্ধ শতাধিক নেতা কর্মী পদত্যাগ করেছে। রবিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তারা এ পদত্যগ করেন সংবাদ সম্মেলনে পদত্যাগ কারী নেতারা বলেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক সাংগঠনিক বিশৃঙ্খলা, অস্বচ্ছ সিদ্ধান্ত এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আমরা জেলা কমিটির সঙ্গে সকল প্রকার সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি ।
দীর্ঘদিন সততা, নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছি। কিন্তু সম্প্রতি যেভাবে পূর্বের বৈধ কমিটিকে বিলুপ্ত না করেই একতরফাভাবে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে,তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননা |
আহ্বায়ক কমিটির মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। |নতুন কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক আচরণ, মাদকসম্পৃক্ততা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যাকগ্রাউন্ডধারী ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা আমাদের নীতির সাথে, মূল্যবোধ ও মর্যাদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক |
সুতরাং,আমার স্পষ্টভাবে জানাচ্ছি—এই অনৈতিক, অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী প্রক্রিয়ার অংশ হতে আমরা অস্বীকৃতি জানাচ্ছি। আজকে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাথে আমাদের সকল দায়িত্ব ও সম্পৃক্ততা আনুষ্ঠানিক সমাপ্ত হলো।
লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির যুগ্ন আহ্বায়ক সাদমান জাহিনসদিয়া আহমেদ,যুবাইর আল ইসলাম সেজান,শেখ রিয়াদ, মেহেদি হাসান সবিত প্রমুখ।