সৈয়দপুরে কুয়াশা ভরা আকাশ বিমান চলাচলে বিঘ্ন

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
সৈয়দপুরে কুয়াশা ভরা আকাশ বিমান চলাচলে বিঘ্ন

ীলফামারীর সৈয়দপুরের আকাশে কুয়াশাছন্ন থাকায় বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। রোববার (৩০ নভেম্বর) সকালে প্রায় বিমানগুলো বিলম্বে চলাচল করেছে। ফলে অনেকে জরুরি কাজে ঢাকা যেতে অনেক যাত্রী বিমানবন্দর রানওয়েতে অপেক্ষা করেছেন।

সৈয়দপুর বিমানবন্দর আ্হাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, শীতের মৌসুম শুরু হয়েছে। এ শীতের মৌসুমে আজ আকাশ ছিল কুয়াশায় ভরা এবং তাপমাত্রাও কম ছিল। ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

বেবি নামে এক যাত্রীর নভোএয়ারে ঢাকা যাওয়ার কথা ছিল  ঢাকায়,জরুরি কাজে। কিন্তু কুয়াশার কারনে ৯.৩০ এর ফ্লাইট বিলম্বিত হয়েছে।  ইউএস বাংলাও আধাঘন্টা বিলম্বে ৯.২৪ সৈয়দপুরে আসে। অন্যান্য ফ্লাইট আকাশ পরিচ্ছন্ন হলে স্বাভাবিক চলাচল করবে।

তবে সকল ফ্লাইট প্রায় আধাঘন্টা বিলম্বে চলাচল করবে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছেন।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। আকাশ একটু পরিস্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হবে।