উলিপুরে ইসলামী ৮ দলীয় জোটের বিক্ষোভ

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো:
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
উলিপুরে ইসলামী ৮ দলীয় জোটের বিক্ষোভ

oplus_2

ুড়িগ্রামের উলিপুরে ইসলামী সমমনা ৮ দলের যৌথ উদ্যোগে সমপ্রীতির একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টায় উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ
মাঠ থেকে মিছিলটি বের হয়ে উলিপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের নেতৃত্ব দেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট মাসুদ কবির লিটন। মিছিল শেষে উলিপুর পোস্ট অফিস মোড়ের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আতাউর রহমান, জামায়াতের জেলা সুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, এডভোকেট কামাল কবির লিটন, খাইরুজ্জামান প্রমুখ। বক্তারা নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষে নির্বাচনের আগে দ্রুত গণভোটের আহ্বান জানান।

গণভোটের দাবিসহ আগামী ৩ তারিখে রংপুর বিভাগীয় ৮ দলীয় জোটের সমাবেশ সফল করতে উদাত্ব আহবান জানানো হয়।