কুড়িগ্রামে জমি সংক্রান্ত সংঘর্ষে ৩ জনের প্রাণহানী

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো:
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে জমি সংক্রান্ত সংঘর্ষে ৩ জনের প্রাণহানী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি দখল সংক্রান্ত সংঘর্ষে ৩ জনের প্রাণহানী হয়েছে। সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। নাগেশরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে দুটি বিবাদমান গ্রূপে বিরোধ চলছিল।
ওই বিরোধকে কেন্দ্র করে রোববার বেলা ১১টার দিকে ওই এলাকার আলতাফ হোসেন ও এরশাদ আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) ও বাচ্চা মিয়ার ছেলে আলতাফ হোসেন মারা যায়।
এ ঘটনায় অন্ততঃ ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে নুর মোহাম্মদ ও তার বড় ভাই নুর আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে । নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দুইজন ঘটনাস্থলে এবং অপর জন হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।
এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম
ঘটনাস্থল পরিদর্শন করেছেন।