গাংনীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান

মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ
গাংনীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান

েহেরপুর জেলার গাংনীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়।
পরিবেশ অধিদপ্তরের খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাংনী থানা সড়কের দোয়ের বিক্সস, ভাটপাড়া গ্রামের রিপন বিক্সসের চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশোধিত আইন ২০১৯ এর আলোকে অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।